গণেশ চতুর্থী পুজো পদ্ধতি
সকালে ঘরে গণেশ বন্দনা শুরু করুন এবং “ওঁ” মন্ত্র উচ্চারণ করুন। ঘরের মধ্যে ধূপ জ্বালান, প্রদীপ প্রজ্জ্বালিত করুন, এবং কর্পূর ছড়িয়ে দিন। একটি সুতোতে পানপাতা বেঁধে তাতে হলদি ও কুমকুম লাগিয়ে প্রদীপের পাশে রেখে দিন। পুজোর শুরুতে, যারা দেবতাকে পুজোতে বসবেন, তাদেরকে একটি করে সুতো পরিয়ে দিন। এটিকে রক্ষা কবচ বলা হয়, যা পুজোর সংকল্প অনুযায়ী পুজো সম্পূর্ণ করতে সাহায্য করে।
গণেশের মূর্তি বা ছবির সামনে শান্তভাবে বসুন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনকে একাগ্র করুন। আপনার চারপাশে একটি বিশুদ্ধ এবং দীপ্তিময় আলো কল্পনা করুন। দেবতাকে সামনে কল্পনা করে প্রণাম করুন এবং হাতে জল নিয়ে বলুন, “আজ আমি এখানে আপনার পুজো করছি, দয়া করে এখানে এসে আমার পুজো গ্রহণ করুন।”
গণেশ পুজোর পদ্ধতি পূর্ণাঙ্গ হতে হলে, গণেশ পুজোর সাথে নবগ্রহ, দিত্ত্যা, এবং আদি দেবতার পুজোও করতে হবে। এই দিনে দিক নক্ষত্র এবং সমস্ত দেবতার পুজো করা হয়, তবে আগে প্রথম পূজ্যর পুজো করা হয়। প্রথমে ছোট করে গণেশ পুজো করুন (হলদি দিয়ে একটি স্তুপ তৈরি করে)। তারপর নবগ্রহ স্থাপন করুন এবং প্রতিটি দেবতার জন্য শুকনো খেজুর, হলদি, সুপারি, দক্ষিনা দিয়ে পানপাতাতে স্থাপন করুন এবং আরতি সম্পন্ন করুন।
এরপর মূল ষোড়শোপচারের মাধ্যমে গণেশ পুজো শুরু করুন। দেবতাকে আবাহন করে আসন প্রদান করুন এবং হাত, পা, মুখ ধোয়া ও স্নান করার জন্য জল দিন। পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি) দিন স্নান করার জন্য। চাইলে হলদি, অশ্বগন্ধা, বা বিভিন্ন ফলের রস দিয়েও স্নান করাতে পারেন। শেষে আবার জল স্নান করান। এরপর নতুন কাপড়, অলংকার, উপনয়ন, চন্দন তিলক, কুমকুম তিলক, ফুল, মালা দিয়ে দেবতাকে সাজান। অর্ঘ প্রদান করুন, ফলাহার, ভোগ, মিষ্টান্ন, মোদক দিতে পারেন। খাবার জল ও পান সুপারি দিন।
গণেশ পুজোর প্রথায় গাছ প্রদান করার প্রথা রয়েছে, যা কল্পতরু প্রদান হিসেবে পরিচিত। শেষে, ধূপ, দীপ, এবং কর্পূর দিয়ে আরতি করুন। প্রদক্ষিণ করুন এবং সাষ্টাঙ্গ প্রণাম করুন। পুজোর শেষে, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং দেবতাকে ধন্যবাদ জানান। পুজো সম্পন্ন করুন।
কেমন ভাবে সাজাবেন?
- একটি প্লেট ৩৩ টি পানপাতা দিয়ে সাজান এবং মাঝখানে হলুদ দিয়ে একটি স্তুপ বানান এবং তার চারদিকে শুকনো খেজুর, শুকনো হলুদ কাঠি, সুপারি এবং দক্ষিনা দিয়ে সাজান পূর্ব পূজার জন্য।
- একটি প্লেট এ জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, হলুদ জল, কুমকুম জল, বিভিন্ন ফলের রস দিয়ে সাজান স্নান আরতির জন্য।
- একটি প্লেট এ নতুন বস্ত্র, অলংকার, উপনয়ন, ফুল, মালা, গাছ রাখুন, চন্দন, হলুদ, কুমকুম, আয়না, অশ্বগন্ধা দিয়ে সাজান সজ্জা আরতির জন্য।
- একটি প্লেট এ ফলাহার, ভোগ, মোদক দিয়ে সাজান অর্ঘ আরতির জন্য।
- একটি প্লেট এ ধুপ, দীপ, কর্পূর, চামর, রক্ষা কবচ দিয়ে সাজান মঙ্গল আরতির জন্য।
আপনি চাইলে একের বেশি প্লেট ব্যবহার করতে পারেন।
ঘট স্থাপন - একটি তামার ঘটে আমপাতা দিয়ে তাতে ধান ভোরে ওপরে একটি নারকেল রেখে তাতে লাল কাপড় দিয়ে ঢেকেদিন।
অনন্ত প্রদীপ - একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং সংকল্প অনুযায়ী যতদিন পুজো করবেন ঠিক করেছেন ততদিন জ্বালিয়ে রাখুন।

Comments
Post a Comment